শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি। কালের খবর

বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর :

জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার রাতে ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের মা মেমোরিয়াল ইউনিটের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া, তোবারক বিতরণ অনুষ্ঠানে নেতারা এ দাবি জানান।
ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা নিমমভাবে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোনো বংশধরদের ঠাঁই হতে পারে না। একইসাথে, বিদেশে পলাতক খুনিরা ছাড়াও যার‌া ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্যদের নৃশংস্যভাবে হত্যার পেছনের কুশিলব, তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এরআগে বক্তব্যের শুরুতেই
বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই স্বপ্ন বাস্তবায়নের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রমেই দেশ উন্নয়নের চরম শিখরে এগিয়ে চলেছে। আর সেই উন্নয়নের ধারাকে বানচাল করতে একটা কুচক্রী মহল পূর্বের ন্যায় আজও ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু ডেমরা থানা আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীরদর্পে এগিয়ে যাবেই।
টেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com