শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
আশুলিয়ায় বাসে ডাকাতি, চালক নিহত

আশুলিয়ায় বাসে ডাকাতি, চালক নিহত

সাভার প্রতিনিধি, কালের খবর :

আশুলিয়ায় ডাকাতের হামলায় মো. শাহজাহান নামে এক যাত্রীবাহী বাসের চালক নিহত হয়েছেন। আজ ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বাসে সুপারভাইজার ও হেলপার আহত হয়েছেন।
নিহত শাহজাহান টাঙ্গাইল সদর জেলার চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার ছেলে। এছাড়া আহত হেলপার টাঙ্গাইল সদরের বিশ্বাস মৃকা গ্রামের মৃত মীর সানোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া ও সুপারভাইজার শহিদুল খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাছতা গ্রামের মৃত ইবাদাত খানের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোববার রাতে ঢাকা-টাঙ্গাইল ধলেশ্বরী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলো। এসময় আবদুল্লাহপুর ও বাইপাইল থেকে ১৩ জন ডাকাত সদস্য যাত্রীবেশে বাসে উঠে। বাসটি চন্দ্রা ছেড়ে মির্জাপুর এলাকা এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ডাকাত সদস্যরা। কিন্তু ডাকাতদের বাসের চাবি দিতে অস্বীকৃতি জানায় চালক। এসময় চালক ও হেলপারকে বাসের পেছনের সিটে বেধে রাখে ও ছুড়ি দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাসটি নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিবদ্র এলাকায় নিয়ে আসে ডাকাত সদস্যরা।

পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে বাসটি বলিবদ্র বাজার থেকে পুলিশ উদ্ধার করে। এসময় বাসে পেছনের সিট থেকে চালক শাহজাহান মিয়ার, সুপারভাইজার শহিদুল ও হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে হেলপার বাদশা মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও সুপারভাইজর শহিদুল খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে ঘটনার পর বাসটি জব্দ করা হলেও ডাকাত সদস্যদের আটক করতে পারেনি পুলিশ।

কালের খবর/১৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com