বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নানা কর্মসূচিতে শহীদ শেখ জামালের জন্মদিন পালিত। কালের খবর

নানা কর্মসূচিতে শহীদ শেখ জামালের জন্মদিন পালিত। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : কবর জিয়ারত, দোয়া, ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯ তম জন্মদিন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, দলের সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
আওয়ামী লীগের শ্রদ্ধা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর প্রমুখ।
যুবলীগের শ্রদ্ধা নিবেদন: যথাযথ মর্যাদায় শহীদ লেফটেন্যান্ট বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে যুবলীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল শেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
শিশু-কিশোরদের নতুন পোষাক বিতরণ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯ তম জন্মদিনে ডেমরার রানীমহলে ১২০জন এতিম শিশু-কিশোরদের মাঝে নতুন পোষাক-খাদ্যসামগ্রী বিতরণ এবং বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯ তম জন্মদিনে সকাল ৯ টায় বনানী কবরস্থানের শহীদ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ১৯৭১ সালের ২ ডিসেম্বর লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় মুক্তিযুদ্ধের যেসব আলোকচিত্র আসে তার একটিতে সীমান্তের ১০ মাইল ভেতরে একটি রণাঙ্গনে সাবমেশিনগানধারীদের একজন হিসেবে ছবি ওঠে শেখ জামালের। সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। পরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯ তম জন্মদিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ককরা হয়। এসময় মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com