বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
কক্সবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ দিনের পার্টনারশিপ মিটিং শুরু

কক্সবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ দিনের পার্টনারশিপ মিটিং শুরু

কালের খবর :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২২টি দেশের জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজারে আজ মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনের পার্টনারশিপ মিটিং।

একটি রিসোর্টে সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, কক্সবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোশতাক আহমেদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন, হংকং, জাপান, কাতার, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়ার জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সকালে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল পরিদর্শনসহ কক্সবাজারে মিয়ানমার থেকে আসা জনগণের সহায়তায় পরিচালিত পপুলেশন মুভমেন্ট অপারেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন এবং উপকারভোগীদের সঙ্গে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
কালের খবর/১৩/২১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com