বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এফডিসিতে বৃদ্ধ শিল্পীর সাথে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন রিয়াজ! কালের খবর

এফডিসিতে বৃদ্ধ শিল্পীর সাথে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন রিয়াজ! কালের খবর

শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে কিছু শিল্পীর দেখা হয় নায়ক রিয়াজের সাথে। এফডিসিতে তাকে ঘিরে বেশ বড়সড় জটলা। পাশে গিয়ে দেখা গেল, ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী রিয়াজকে জড়িয়ে কাঁদছেন!

তখন সেই বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসির পরিচালক সমিতি সংলগ্ন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের সামনে ভোটাধিকার বঞ্চিত শিল্পীদের এমন চিত্র দেখা যায়।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।

রিয়াজের কান্নার সাথে সাথে সেখানে হট্টগোল শুরু হয়। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী রিয়াজের সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল তখন ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সেজন্য কান্না থামাতে পারিনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়ক রিয়াজ। সাথে বিপরীতে লড়ছেন ডিপজল ও রুবেল।

২৮ জানুয়ারি এফডিসিতে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে গত দুইবারের জয়ী প্যানেল মিশা-জায়েদের বিরুদ্ধে লড়বেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এর প্যানেল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com