শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাদক,সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে খেলাধূলার ভূমিকা অপরিসীম। কালের খবর

মাদক,সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে খেলাধূলার ভূমিকা অপরিসীম। কালের খবর

ডেমরা প্রতিনিধি, কালের খবর :
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে খেলাধূলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। এ সময় তিনি আরও বলেন, মানুষ যখন বড় হতে থাকে তখন তার চার পরিবেশ তার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। বর্তমানে আমাদের চারপাশ মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ নানা অপরাধ ও প্রতিবন্ধকতায় ছেয়ে গেছে। তাই এসব অপরাধ প্রতিরোধে খেলাধূলার কোন বিকল্প নেই। শুক্রবার সন্ধার পরে ৬৮ নং ওয়ার্ডের মধ্য হাজীনগর এলাকায় সামাজিক সংগঠন কুঁড়েঘর আয়োজিত ‘দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন ঐতিহ্যবাহী স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাবেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ুন কবির। কুড়েঁঘর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এতে উদ্ধোধক ছিলেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, প্রধান আলোচক ছিলেন স্থানীয় সমাজসেবক মাওলানা শাহাদাৎ হোসেন ও প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ। সার্বিক সহযোগীতায় ছিলেন সামাজিক সংগঠন ভাইবন্ধু, ফেড ওয়েলফেয়ার, কিংস ক্লাব, রেইনবো, সুলতান ফুডল্যান্ড ও মেডি ফার্মা।

অনুষ্ঠান পরিচালনায় কাজ করেছেন সিফাত, শরিফ, রুবেল, জুবায়ের, সৌরভ, সাকিব, সাইদ, আলী, ইমন,বিন. মাসুদ, মো. মাসুদ, রাব্বি, সাইফুল, সিয়াম, অনয়, আহাদ, জুয়েল ও মাহিন প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com