রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
যশোরে পূর্বশত্রুতার জেরে তাতীলীগ নেতাকে কুপিয়ে হত্যা। কালের খবর

যশোরে পূর্বশত্রুতার জেরে তাতীলীগ নেতাকে কুপিয়ে হত্যা। কালের খবর

আবেদ হোসাইন, যশোর সিটি প্রতিনিধি, কালের খবর : যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকনের মৃত্যু হয়েছে। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাকে জখম করে। পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কোনো পক্ষ তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com