রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনের বাবার কুলখানির অনুষ্ঠানে জনতার ঢল। কালের খবর

স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনের বাবার কুলখানির অনুষ্ঠানে জনতার ঢল। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর : ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের বাবা নুর মোহাম্মদ এর কুলখানিতে জনতার ঢল নামে। গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজের পর (মরহুম নুর মোহাম্মদ) বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে এই কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: নজরুল ইসলাম বাবু, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনুসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকা ও দক্ষিনের আওয়ামী লীগ-সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক পর্যায়ে ধোলাইপাড় দনিয়াস্থ সরাই জামে মসজিদ ও আশপাশের এলাকায় (অনুষ্ঠানস্থল) নেতাকর্মীদের উপস্থিতিতে জনতার ঢল নামে। কুলখানির তত্ত্বাবধানে থাকা মোস্তফা জানান কুলখানি ও দোয়া মাহফিলে প্রায় ১২হাজার আওয়ামী লীগ-সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেন। দলমত নির্বিশেষে অনেকেই উপস্থিত হন কুলখানির অনুষ্ঠানে।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের বাবা নুর মোহাম্মদ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com