রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
বাস ভাড়া বাড়ার দু’দিন পর তৎপর হলো বিআরটিএ

বাস ভাড়া বাড়ার দু’দিন পর তৎপর হলো বিআরটিএ

এম আই ফারুক, কালের খবর :

সরকার নির্ধারিত নতুন ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে বিভিন্ন রুটের বাসে জরিমানা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। বাস ভাড়া বাড়ার দুদিন পর তৎপর হলো সংস্থাটি।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীসহ বেশ কয়েকটি জায়গায় দুপুরের পর থেকে পরিচালিত হয় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার আলম। এসময় বিআরটিএ কর্মকর্তারা বাসের যাত্রীদের অভিযোগের বিষয়ে সম্পর্কে অবহিত হন।

যাত্রীরা এ সময় অভিযোগ করেন, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও বিভিন্ন ক্ষেত্রে ১৫ থেকে ২০ টাকা আদায় করছে বিভিন্ন পরিবহন। অভিযান চলাকালে বাসের যাত্রীরা আরও অভিযোগ করে বলেন, উইনার ও দেওয়ান পরিবহনে যে কোন জায়গা থেকেই ওঠা হোক না কেন ১০ টাকার পরিবর্তে ২০ টাকা নেওয়া হচ্ছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হওয়ার পরও স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও তারা বাড়তি ভাড়া আদায় করছেন। চালক ও তার সহকারীসহ পরিবহন সংশ্লিষ্টরা তাদের মনমতো ভাড়া নির্ধারণ করে যাত্রীদের পকেট কাটছেন বলেও অভিযোগ করেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া না দেওয়া হলে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, নয়তো বাসে উঠতেই বাধা দেওয়া হচ্ছে।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) সরোয়ার আলম বলেন, যাত্রীদের কাছ থেকে যে পরিমাণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি আদায়ের বিষয়ে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। নির্ধারিত ‘ওয়ে বিলের’ নামে অতিরিক্ত ভাড়া আদায় চলবে না। অভিযান চলমান রয়েছে পরবর্তীতে মামলা কিংবা জরিমানার সবশেষ বিষয়টি জানানো সম্ভব হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com