রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ডেমরায় ১৫শত টাকার জন্য লাথি মেরে অন্তঃসত্ত্বার গর্ভপাত ও স্বামীকে মারধরের অভিযোগ

ডেমরায় ১৫শত টাকার জন্য লাথি মেরে অন্তঃসত্ত্বার গর্ভপাত ও স্বামীকে মারধরের অভিযোগ

রাজধানীর ডেমরায় কসমেটিক ক্রয়ের পাওনা ১৫০০ টাকার জন্য লাথি মেরে দুই সহোদর ভাই স্বপন ও শরীফ, আশা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্ত্বার গর্ভপাত ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় তারা হত্যার উদ্দেশ্যে আশা ও তার স্বামী রুবেলকে (৩২) বেধড়ক মারধর করাসহ ঘরের আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি আশার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী রুবেল মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোনাপাড়া শাহাজালাল রোডের পলাশ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বামী-স্ত্রী ওই বাড়ির ভাড়াটিয়া।

অভিযুক্ত আসামিরা হলেন- কোনাপাড়া শাহাজালাল রোড এলাকার ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মাগুরার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের স্বপন মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৮), স্বপন মিয়া (৩৫) ও তার ভাই শরীফ মিয়া (২৬)।

এদিকে মঙ্গলবার রাতেই স্বপন ও শরীফকে গ্রেফতার করে  বুধবার তাদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গৃহবধূ আশা কসমেটিক ব্যবসায়ী। গত ৫ মাস পূর্বে স্বপনের স্ত্রী শিরিনের কাছ থেকে আশা ২৫০০ টাকার কসমেটিক বাকিতে ক্রয় করেন। ওই কসমেটিক বিক্রি করতে না পারলেও আশা এক হাজার টাকা পরিশোধ করেন। এ ঘটনায় গত কিছুদিন আগে রুবেলকে তারা (আসামি) তাগাদা দিয়ে গালমন্দ করেন।

ওসি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে তারা বাকি টাকা পরিশোধ করতে পারেনি। তাদের বাকি টাকা পরিশোধের সময় বুধবার দিন অথাৎ দুইদিন পর ১৫০০ টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু  এর দুইদিন আগেই গত সোমবার দিন তারা বেআইনিভাবে আশাদের ঘরে প্রবেশ করে স্বপন ও শরীফ লাথি মেরে আশার গর্ভপাত ঘটায়। এ সময় প্রতিবেশীরা আশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com