শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
হাতি দিয়ে চাঁদাবাজি! কালের খবর

হাতি দিয়ে চাঁদাবাজি! কালের খবর

ফরিদপুর প্রতিনিধি, কালের খবর :

ফরিদপুরের বিভিন্ন স্থানে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে ব্যাবসায়ী ও পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সড়কে কোনো যানবাহন দেখলেই তার পথ আগলে দাঁড়িয়ে গেছে একটি হাতি। শুঁড় বাড়িয়ে দিয়েছে ‘চাঁদা’র জন্য। টাকা না দিয়ে পার হতে পারেনি ট্রাক, বাস, অটোরিকশা এমনকি মোটরসাইকেলও।

সোমবার (২৫ অক্টোবর) সকালে হাতিটির দেখা মেলে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে। পৌর সদরের বাসিন্দারা জানান, টাকা না দিলে হাতি দিয়ে সড়কের যানবাহন থামিয়ে দেয়। প্রতিনিয়ত হাতির চাঁদাবাজির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের মহা বিড়ম্বনা।

গুনবহা তালতলা বাজারে ব্যাবসায়ী হারুন মোল্লা জানান, হাতিটি দোকানের সামনে এসে শুঁড় তুলে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকে। টাকা না দিলে যায় না। কি আর করা ভয়ে ১০/২০ টাকা দিয়ে সড়াতে হয়। প্রতি মাসে এক দুইবার এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে চাঁদা তুলার কাজে জড়িত ও হাতির মাহুত রবিউল ইসলামের ভাষ্য, এভাবেই নিত্যদিন টাকা তোলা হয় এটা ঠিক। হাতিটি দি লায়ন সার্কাসের। বিভিন্ন সময়ে খুলনা থেকে ফরিদপুর যাওয়া আসার পথে যে যা দিচ্ছে তাই নিচ্ছি। হাতির পিছনে খরচ খর্চা বাবদ কিছু টাকাপয়সা তোলা হয়। এটা কোন চাঁদাবাজি নয়। কাউকে টাকার জন্য জোর করা হয় না। হাতি দেখে সবাই খুশিমনে টাকা দেন।

জানা গেছে, বাংলাদেশে বেসরকারিভাবে লালন-পালন করা হাতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়টি বন্ধ করতে সাধারণ আইনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নিতে পারেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, হাতি দিয়ে চাঁদা তোলার সুনির্দিষ্ট কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। এ বিষয়ে কেউ যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com