বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
আ.লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছে স্থানীয় আওয়ামী লীগ। কালের খবর

আ.লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছে স্থানীয় আওয়ামী লীগ। কালের খবর

মোঃ বাবুল, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা সংবাদ এর প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা।

জানা যায় উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ কর্তৃক মনোনয়নের জন্য সুপারিশ প্রাপ্ত হওয়ার পর একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে সংবাদ প্রচার করলে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

শনিবার( ২৩/১০)সকালে বীরগাঁও মালিক ভরসার সামনে শত শত নেতাকর্মী এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।
পরে এক প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ২০ বছর যাবৎ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, প্রমূখ।
তারা বলেন, আনোয়ার হোসেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনে সকল নেতাকর্মীদের একজন একনিষ্ঠ মনোনীত ব্যক্তি,তার পিতা ছিল ১৯৬৯ সালের গনঅভ্যুত্থানের লড়াকু সৈনিক।সে ছাত্র রাজনীতি থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, বর্তমানে যুবলীগে তার ভূমিকা বলিষ্ঠ। কিছু লোকজন নিজেদের স্বার্থের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আনোয়ারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাতে আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।

পরিশেষে উপস্থিত সকল নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সভাস্থল ত্যাগ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com