বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
ওয়াজ মাহফিলে রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য বরদাস্ত করা হবেনা–ধর্ম প্রতিমন্ত্রী। কালের খবর

ওয়াজ মাহফিলে রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য বরদাস্ত করা হবেনা–ধর্ম প্রতিমন্ত্রী। কালের খবর

এস এম হোসেন রানা ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, কালের খবর : মানুষকে কল্যাণের পথে আনতে ধর্মীয় আলোচনার দরকারা রয়েছে। বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়নি। তাই ওয়াজ মাহফিল নিয়মিত ভাবে চলবে। তবে ওয়াজ মাহফিলে রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য বরদাস্ত করা হবেনা বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, মানবজাতি একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে। একজন তিনবেলা খেয়ে ভালো থাকবে আর তার পাশেই একজন অন্য ধর্মের মানুষ না খেয়ে থাকবে এটা ইসলামের কথা নয়। যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে এটাই সত্যি। যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারাই সর্ব সময় স্বাধীনতার পক্ষের যে কোন কর্মকান্ডের বিরোধিতা করছে। কুমিল্লার পূজা মন্ডবে নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সত্য ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামান আব্দুন নাসের বাবুল,নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ আরও অনেকেই। পরে ধর্ম প্রতিমন্ত্রী পৌর শহরের বোয়ালমারী এফ এইচ দাখিল মাদ্রাসার নব নির্মিতি ভবনের শুভ উদ্বোধন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com