রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
ধর্মনিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : এমপি বুলবুল

ধর্মনিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : এমপি বুলবুল

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন ধর্মনিরপেক্ষতার রাজনীতি বাংলাদেশ একটি উদাহরণ। ধর্মনিরপেক্ষতার অনন্য ‍দৃষ্টান্ত বাংলাদেশ।

গতকাল রবিবার বিকালে স্থানীয় ডাকবাংলোর সামনে কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি নবীনগর থেকে ধর্মনিরপেক্ষতার রাজনীতি শেখার আহ্বান জানিয়ে বলেন, আমরা আজকে হিন্দু সম্প্রদায়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম সমাজ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি।

এমপি বুলবুল আরো বলেন, আমরা সাম্প্রদায়িক সম্পর্ক বাংলাদেশে সৃষ্টি করেছি। এই বাংলাদেশ ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে এবং মানবিকভাবে ইতিমধ্যেই তার অবস্থানের একটা রূপরেখা প্রকাশ করেছে।

আমরা কেন আলেম সমাজের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবো, আলেম সমাজের সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে ওলামাদের সমর্থন লাগবে। এসময় মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ কুরআন অবমাননাকারী প্রকৃত দোষী কে খুঁজে বের করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আওয়ামী লীগ নেতা মো. সাইফুর রহমান সোহেল, অধ্যক্ষ এনামুল হক কুতুবী, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র সহ সকল শ্রেণী পেশার মানুষ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com