বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
মেহেরপুরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। কালের খবর

মেহেরপুরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। কালের খবর

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর প্রতিনিধি, কালের খবর : র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ তম বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। মেহেরপুর জেলা প্রশাসনের কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, ফায়ার সার্ভিস প্রমুখ পরে সেখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ তম বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com