রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার। কালের খবর

সখীপুরে পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার। কালের খবর

আহমেদ সাজু (টাঙ্গাইল) সখীপুর, কালের খবর :  টাঙ্গাইলের সখীপু‌র থানার প‌ু‌লিশের এক উপ-প‌রিদর্শক‌কে থাপ্পড় মারার অভিযোগে প্রধান শিক্ষক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌লে উপ‌জেলার ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ্যাল‌য়ে গণ টিকা কে‌ন্দ্রে পু‌লি‌শের ওই কর্মকর্তা‌কে থাপ্পড় মারার ঘটনা ঘ‌টে। এ ঘটনায় পু‌লিশ ওই প্রধান শিক্ষক‌কে গ্রেফতার ক‌রে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে ব‌লে পু‌লিশ জানায়।

জানা যায়,মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্ম‌দি‌ন উপলক্ষ্যে ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ্যাল‌য়ের এক‌টি ক‌ক্ষে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বি‌কেল সা‌ড়ে তিনটার সময় ওই বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌দেকুল ইসলাম তার প‌রিবা‌রের ক‌য়েকজন সদস্য‌কে নি‌য়ে টিকা দি‌তে ‌কে‌ন্দ্রে যান। তি‌নি নিয়ম না মে‌নে তা‌দের নি‌য়ে কে‌ন্দ্রের ভেত‌রে যাওয়ার চেষ্টা ক‌রে। কিন্তু আ‌গে থে‌কে টিকা নি‌তে আসা লোকজন এর প্র‌তিবাদ ক‌রে এবং প‌ুলিশ‌কে বিষয়‌টি জানায়। প‌রে কে‌ন্দ্রের দা‌য়িত্ব পালকারী সখীপুর থানার উপ-প‌রিদর্শক সানিউল আলম সানি প্রধান শিক্ষক‌ সা‌দেকুল ইসলাম‌কে কে‌ন্দ্রে ঢুক‌তে বাধা দেন। এ‌তে ক্ষিপ্ত হ‌য়ে ওই শিক্ষক পুলিশ কর্মকর্তা সানিউল আলম‌ সানিকে থাপ্পর মা‌রেন।
সা‌নিউল আলম সানি জানান, শৃঙ্খলা না মে‌নে ওই প্রধান শিক্ষক জোড় ক‌রে কে‌ন্দ্রে ঢুকার চেষ্টা কর‌লে উ‌ত্তে‌জিত লোকজ‌নের অ‌ভি‌যোগ কর‌লে আ‌মি বাধা দিতে গেলে এ‌তে সে আম‌া‌কে থাপ্পড় মারেন।
সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ এ‌ কে সাইদুল হক ভূঁইয়া ব‌লেন, পু‌লিশের গা‌য়ে হাত তোলায় ওই শিক্ষক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মামলার প্রস্তু‌তি চল‌ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com