রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিরাজগঞ্জে চলনবিলে শামুক-ঝিনুক নিধন করছে অসৎ ব‍্যবসায়ীরা। কালের খবর।

সিরাজগঞ্জে চলনবিলে শামুক-ঝিনুক নিধন করছে অসৎ ব‍্যবসায়ীরা। কালের খবর।

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : ঐতিহাসিক চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শামুক ও ঝিনুক নিধন করছে অসৎ মৎস্যজীবীরা। স্থানীয় প্রশাসন এ জলজ প্রাণী নিধন রোধে ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলনবিলাঞ্চলের ওই ২ টি উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় অসৎ মংস্যজীবীরা বিশেষ কৌশলে শামুক ও ঝিনুক নিধন করছে। তবে চলনবিল ও তার শাখা খাল বিলে পানি কম থাকায় অবাধে এ শামুক নিধন করছে তারা।

অবশ্য স্থানীয়রা বলছে, চলনবিলে এখন পানি কম থাকায় মাছের সংকট দেখা দিয়েছে। এ কারণে তারা শামুক ও ঝিুনক নিধন করে জীবিকা নির্বাহ করছে। এ শামুক ও ঝিনুক নিধনে প্রতিদিন ভোর রাতে ওই বিল এলাকায় বেরিয়ে পড়ে তারা। ৩/৪ জন দল বেঁধে মই জাল টেনে ১০/১১ মণ এ শামুক সংগ্রহ করে থাকে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাদো সৈয়দপুর খেয়াঘাট, তাড়াশ-গুরুদাসপুর সড়ক, কামারশন ও কুন্দইল ঘাটসহ বিল অঞ্চলের বেশ কয়েকটি স্থানে শামুক বেচা-কেনা হচ্ছে। ওই বিলে চলাচলরত শ্যালো মেশিনের নৌকায় শামুক বিক্রির জন্য নিয়ে আসে মৎস্যজীবীরা। প্রতিমণ এ শামুক ও ঝিনুক সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি বিক্রি হচ্ছে। পাইকারীরা এ লাভজনক শামুক ও ঝিনুক কিনে নিয়ে ট্রাক যোগে খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে হাঁস খামারিদের কাছে সরবরাহ করা হচ্ছে।

এছ্ড়াা এ শামুক বিভিন্ন স্থানে মাছের খাবার হিসেবেও বিক্রি করা হচ্ছে। স্থানীয় শামুক ও ঝিনুক ব্যাপারীরা বলেন, প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ হাজার বস্তা শামুক কেনা হয়। এ বিষয়ে প্রাণীবিদরা বলছেন, শামুক ও ঝিনুক প্রাকৃতিক ভাবে কাদাঁ পানি পরিষ্কার করে। এতে মাছসহ বেশিরভাগ জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। এ শামুক নিধনে এ ঐতিহাসিক বিলের প্রাকৃতিক পরিবেশ ও কৃষি জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, এ বিলাঞ্চলে অসৎ মংস্যজীবীরা মাছের পাশাপাশি শামুক ঝিনুক নিধন করছে। বিশেষ করে শামুক ঝিনুক নিধন রোধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com