বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
পাংশা মডেল থানার ডাকাতি মামলার আসামী গ্রেফতার। কালের খবর

পাংশা মডেল থানার ডাকাতি মামলার আসামী গ্রেফতার। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী, কালের খবর :

পাংশা মডেল থানার একটি আভিযানিকদল পাংশা মডেল থানার মামলা নং-১১, তারিখ-১৩/০৮/২০২১খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আঃ সালাম শেখ (২২) পিতা-মোঃ জিল্লুর শেখ, সাং-কোলানগর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে ইং ৩০/০৮/২০২১ তারিখ ০০.৫০ ঘটিকার সময় তার নিকট হতে লুন্ঠিত মালামালসহ, ০২টি ওয়ান শুটার বন্দুক, ০৪টি তাজা কার্তুজ, ০৪টি তাজা ককটেল, ০২টি চাইনিজ কুড়াল, ০২টি হাসুয়া, ০১টি রামদা, ০১টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে আরো অভিযান পরিচালনা করা হলে আসামী ২। মোঃ রমজান খা (৩২), পিতা মোঃ সোহরাব খা, সাং-কোলানগর থানা-পাংশা, জেলা- রাজবাড়ী এর নিকট হতে ডাকাতি মামলার লুন্ঠিত ০১টি মোবাইল ফোন উদ্ধার ও আসামী ৩। মোঃ লিটন মন্ডল (২০) পিতা মহর উদ্দিন সাং-ডেমনামারা, থানা-পাংশা জেলা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ১। মোঃ আঃ সালাম শেখ (২২) তার হেফাজতে অবৈধ অস্ত্র-গুলি রেখে বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে অস্ত্র-গুলি সরবরাহ করে থাকে মর্মে জানা যায়। ধৃত আসামী ১। মোঃ আঃ সালাম শেখ (২২) এর বিরুদ্ধে অস্ত্র গুলি উদ্ধারে প্রেক্ষিতে পাংশা মডেল থানার মামলা নং- ১৪, তারিখ- ৩০/০৮/২০২১ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)(f) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। অদ্য ৩০/০৮/২০২১ইং তারিখ আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com