বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
টাঙ্গাইলে ‘বিষাক্ত’ মদপানে তিন যুবকের মৃত্যু। কালের খবর

টাঙ্গাইলে ‘বিষাক্ত’ মদপানে তিন যুবকের মৃত্যু। কালের খবর

টাঙ্গাইল প্রতিনিধি, কালের খবর :

টাঙ্গাইলের দেলদুয়ারে ‘বিষাক্ত’ মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে হয়েছে বলে খবর পা্ওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করেন।

মদপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে একজন ক্রেতা দোকানে গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে পরিবারের লোকজন তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিস্তারিত জানার পর প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com