রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
করোনার দুঃসময়ে আবারো খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন আমেরিকা প্রবাসী মতিন ভুইয়া সিপিএ। কালের খবর

করোনার দুঃসময়ে আবারো খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন আমেরিকা প্রবাসী মতিন ভুইয়া সিপিএ। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া),কালের খবর :

একজন মানুষ তার আয়ের বড় অংশ অন্যের বিপদে ব্যয় করে এমন মানুষ এই জামানায় বিরল।
কিন্তু নবীনগরের মানবতার কল্যাণে কাজ করে যাওয়া মানবিক এক দানবীর আছেন।
যিনি বারবার নবীনগরের মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে কাজ করে যাচ্ছেন।

হে তিনি আর কেউ নন।
নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বড় বাড়ির ভুইয়া পরিবারের সন্তান মরহুম আব্দুল হাই ভুইয়ার সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী মতিন ভুইয়া সিপিএ।

করোনা প্রাদুর্ভাবে এই মানুষটি দুই ধাপে ১০০টন চাল,২০ টন ডাল,২০ হাজার পিস সাবান,কয়েকশত ছাগল,বেশ কিছু গরু,অসচ্ছল প্রতিবন্ধী মাঝে নগদ ১০ লক্ষ টাকা প্রদানের পর এবার নতুন করে আবার ২৫টন চাল,৩টন ডাল ও ২টন সয়াবিন তেল বিতরণ শুরু করেছেন।

সোমবার বিকেলে মরহুম আব্দুল হাই ভুইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাফরপুর ও বাছিদপুর গ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে ২০ কেজি চাল,৩কেজি ডাল ও ২কেজি সয়াবিন তেল বিতরনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পর্যাক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় একই ভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এসময় মতিন ভুইয়া সিপিএ এর পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উনারই বিশ্বস্ত মাঝিকাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।
তিনি জানান,আমাদের মতিন ভাই একজন সবসময়ই জনকল্যাণমুখী এই কাজ গুলি করে থাকেন কিন্তু তিনি এসব প্রচার করতে পছন্দ করন না। আমরা শুধু আমাদের মতিন ভাইয়ের জন্য দোয়া চাই। তিনি যেন সুস্থ থাকেন।

খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত ব্যক্তিরা বিশিষ্ট দানবীর মতিন ভুইয়ার জন্য দোয়া করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com