বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীমঙ্গলে কোভিড-১৯ গণ টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। কালের খবর

শ্রীমঙ্গলে কোভিড-১৯ গণ টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। কালের খবর

আমিনুর রশীদ রুমান,শ্রীমঙ্গল থেকে, কালের খবর : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনয়ন ও ১টি পৌরসভার ২৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল পৌর মেয়র মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল পৌরসভার কোভিড-১৯ গন টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইমাম হোসেন সুহেল প্রমুখ।

শনিবার (৭ই আগষ্ট) ২০২১ ইং শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৭২০০ জন ১ম ডোজের টিকা গ্রহণ করছেন।
প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২৫ বছরের উর্দ্ধে টিকা নিবন্ধিতরা কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন।

এ দিকে শ্রীমঙ্গল পৌরসভার টিকাদান কেন্দ্র সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মসুদ এর নেতৃত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আবেদ হোসেন এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ,ছাত্রলীগ কর্মী । শ্রীমঙ্গলের প্রতিটি টিকাদান কেন্দ্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com