বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে : বিএনপি

খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে : বিএনপি

কালের খবর : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে কোনো সুবিধা না দিয়ে সাধারণ কয়েদিদের মতো রাখার অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, তার দলের নেত্রীকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি।

যুগ্ম মহাসচিব বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, খালেদা জিয়াকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। এতেই প্রমাণ হয় সরকারের রুচিবোধ কতটা নিচে!

তিনি  বলেন, আসলে কী ঘটছে, তিনি কেমন আছেন, আমরা কিছুই জানি না। সরকারের কাছে জানতে চাই। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে রাখা হয়েছে, তিনি কেমন আছেন?।

রিজভী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর ‘প্রতিহিংসা’ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তাকে কারাগারে নেয়া হয়েছে। জনগণের আন্দোলনের মুখে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজার পর সাবেক প্রধানমন্ত্রীক পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সেখানে নারী কয়েদিদের শিশুদের ডে-কেয়ার ভবনের নিচ তলায় দুটি কক্ষ তার জন্য বরাদ্দ করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দেখাশোনার জন্য একজন উপজেলারকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া বিএনপি নেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত পরিচারিকা মোছাম্মৎ ফাতেমাকে তার সঙ্গে কারাগারে থাকার অনুমতি দিয়েছে আদালত। এ ছাড়া বিএনপি নেত্রীর জন্য সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com