বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
তাড়াশে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল করোনায় আক্রান্ত এক অসহায় পরিবার। কালের খবর

তাড়াশে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল করোনায় আক্রান্ত এক অসহায় পরিবার। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ০৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ডের দোবিলা গ্রামে একজন করোনা্য় আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ উপজেলা প্রশাসনর এর মাধ্যমে পৌছানো হলো করোনায় আক্রান্ত হওয়া পরিবারের কাছে।

এই ত্রাণ সেই করোনা আক্রান্ত পরিবারের কাছে পৌছে দেন ০৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ আব্দুর রশিদ। সেখানে আরো উপস্থিত ছিলেন ০৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার) শ্রী রাজিব কুমার দাস, ০৪নং ওয়ার্ডের মহল্লাদার নির্মল কুজুর ও সাংবাদিকগণ।

করোনা আক্রান্ত মোঃ মাসুদ রানা (সবুজ), পিতাঃ আব্দুল খালেক, সাং দোবিলা, এর সাথে ফোন কলে কথা বলে জানা যায় যে, তার পরিবার এই ত্রাণ পেয়ে খুবই উপকৃত।তিনি আরো বলেন, আমাদের এই অসময়ে আমাদের পাশে দাড়ানোর জন্য উপজেলা প্রশাসনের কাছে আমি এবং আমার পরিবার কৃতঙ্গ।

গ্রাম পুলিশ (দফাদার) শ্রী রাজিব কুমার দাস এর সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসন থেকে যে ত্রাণ আমাদের মাধ্যমে দিতে দেওয়া হয়েছিল তা আমরা সব তাদের কাছে বুঝিয়ে দিয়েছি।

এর আগেও দেখা গেছে যে, ০৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা উপজেলা প্রশাসন থেকে করোনা রুগীকে দেওয়ার জন্য যে ত্রাণ পেয়েছিল তারা করোনার ভয় না করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসেছে এই ত্রাণ সামগ্রী। তারা একটা কথায় শুধু মনে করেছে যে, মানুষ মানুষের জন্য। এর আগে যাদের বাড়িতে ত্রাণ পৌছানো হয়েছে, ০১/ সুফিয়া খাতুন, স্বামীঃ মোঃ মহির উদ্দিন, সাং মাগুড়া বিনোদ, ০২/ মোঃ ইউনুছ আলী, পিতাঃ মোঃ সোলায়মান হোসেন, সাং ঘরগ্রাম আরো অনেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com