সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সখীপুরে কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছে বিড়াল ছানা ! কালের খবর

সখীপুরে কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছে বিড়াল ছানা ! কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : মা বিড়াল দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয়। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা।

কিন্তু প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। সেই কুকুরটি শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়ালছানাটি।

বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

সরেজমিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পল্লী চিকিৎসক শ্রী আশিষ চন্দ্র বর্মনের বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, মা হারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আশিষ চন্দ্র বলেন, ‘মমতাময়ী কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিরল মনে হয়। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়াল কুকুরের দুধ খাচ্ছে। এ যেনো অন্যরকম মমতা ও ভালোবাসা।

সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর বলেন, ‘কুকুর-বিড়ালের বিষয়টি বিরল। এদের মধ্যে রয়েছে চরম ভালোবাসা। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটি শুধু এক প্রাণির সাথে অন্য প্রাণির মহব্বত মাত্র।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com