বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এরশাদ পুত্রের ঘোষণা জাপার চেয়ারম্যান রওশন এরশাদ- মহাসচিব কাজী মামুন। কালের খবর

এরশাদ পুত্রের ঘোষণা জাপার চেয়ারম্যান রওশন এরশাদ- মহাসচিব কাজী মামুন। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। আজ বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষনা দেন এরশাদ পুত্র।

এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা এরশাদ ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে।

এ সময় এরিক এরশাদ তার বক্তব্যে আরো বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমার চাচা জিএম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।

অসুস্থতাজনিত কারনে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। অন্যদিকে বিদিশা এরশাদ তার বক্তব্যে এরশাদকে সারা দেশের মানুষের কাছে বাঁচিয়ে রাখার অভিপ্রায়ে এরিকের ঘোষিত নেতৃত্ব অনুযায়ী সংগঠন পরিচালনা করার ঘোষণা দেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ তার বক্তব্যে এরশাদকে স্মরণ করেন। সেই সঙ্গে জাতির পিতা ও তার পরিবারকে স্মরণ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এসময় চীন, পাকিস্তান জাপানসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে এরিক ঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com