শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারে উদ্বেগ, নিন্দা : বিএফইউজে’র । কালের খবর

ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারে উদ্বেগ, নিন্দা : বিএফইউজে’র । কালের খবর

===========
প্রেস বিজ্ঞপ্তি
===========

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতারে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক তানুর মুক্তি, মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, হাসপাতালে বরাদ্দের বিপরীতে করোনা আক্রান্ত রোগীদের কম টাকার খাবার পরিবেশন করা হচ্ছে- এমন সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল আইনে করা মামলায় দৈনিক ইত্তেফাক, ইনডেপেনডেন্ট টেলিভিশন ও জাগোনিউজ ২৪ ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে শনিবার গ্রেফতার করা হয়েছে। একই মামলায় বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভকে আসামি করা হয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে, গ্রেফতারের পর পুলিশি হেফাজতে সাংবাদিক তানু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে পাঠানো হয়েছে। যেখানে হাতকড়া পড়া অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেফতারের ঘটনা সরকারের দুর্নীতি বিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির কেবল পরিপন্থী নয়, একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের শুরু থেকে সাংবাদিক সমাজ আশঙ্কার কথা প্রকাশ করে এ কালো আইন বাতিলের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার আইনটি পাশের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার না করার প্রতিশ্রæতি দিয়েছিল। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে যথেচ্ছভাবে এ নিপীড়নমূলক আইন ব্যবহার হচ্ছে। অন্যদিকে এ আইন দুর্নীতিবাজদের রক্ষাকবচ হয়ে ওঠেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com