বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

কালের খবর: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে কাকরাইলে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে একটি এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের সামনে আরেকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের দিকে যাওয়ার পথে কাকরাইল মোড় পার হওয়ার সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালায় বিএনপির নেতা-কর্মীরা। ঘটনাস্থলে নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদার গাড়িবহর কাকরাইলের কাছ দিয়ে রমনা এলাকা পার হওয়ার সময় বিএনপি নেতা-কর্মীরা বহরে যোগ দিতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এ সময় পুলিশও জলকামান নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com