সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গরমে তাড়াশে তাল শাস বিক্রি বেড়েছে। কালের খবর

গরমে তাড়াশে তাল শাস বিক্রি বেড়েছে। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ), কালের খবর : মোহনীয় ঘ্রাণ এবং মিষ্ট স্বাদের কচি তাল শাসের কদর বেড়েছে তাড়াশের হাট-বাজার ও পাড়া-মহল্লায়। এলাকা ভেদে একটি তালের দাম ৫ থেকে ১৫ টাকা। তাড়াশ শহর ও গ্রামাঞ্চলে দেখা মিলছে তাল শাস বেচাকেনার দৃশ্য।

মঙ্গলবার মান্নন নগর বাজারে দেখা যায় এনামুল হোসাইন নামে এক তাল শাস বিক্রেতাকে। তিনি নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রামের বাসিন্দা। বছরের অন্যান্য সময় কৃষি কাজ করলেও এখন বন্ধুর সাথে তালের শাস বিক্রি করেছেন। তিনি বলেন, একটি তাল থেকে দু’টি বা তিনটি শাস হয়। প্রতিটি শাস এখন ৫ টাকা দরে একটি তাল ১৫ টাকায় বিক্রি করছি। দাম গত বছরে চেয়ে বেশি। এবারে তালের সংকট থাকায় দাম বেড়েছে। প্রতিদিন প্রায় ১,৫০০ টাকার তাল শাস বিক্রি করলে ৫০০-৭০০ টাকা লাভ থাকে।
শহরে তাল শাস কিনতে আসা ক্রেতা তোফাইল ইসলাম বলেন, গত বছরের থেকে এবার তাল শাসের দাম একটু বেশি। গত বছর যে তালের শাস ৩ থেকে ৪ টাকায় কিনেছি। এবার সেটি ৫ থেকে ৬ টাকায় কিনতে হচ্ছে।
ব্যবসায়ী রাশিদুল হোসেন বলেন, তীব্র গরমে অতিষ্ঠ জীবন। একটু স্বস্তি পেতে তাল শাস কিনতে এসেছি।
কোনাবাড়ির আকছেদ আলী বলেন, বাড়িতে ছয়টি তাল গাছ আছে। চারটি গাছে তাল ধরেছে। কচি তাল প্রতিটি ৭ টাকা দরে হিসেবে বিক্রি করে দিয়েছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com