শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান

জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান

কালের খবর :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়াকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান শুরু করেছে পুলিশ। আটকদের মধ্যে অধিকাংশই বিএনপি নেতাকর্মী।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১১ নেতা-কর্মী আটক হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে দুইজন ইউপি সদস্যও রয়েছেন।

হবিগঞ্জ জেলা জাসদ সভাপতিসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন জামায়ত ও বিএনপি নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, সদর থানায় ৩০ জন, কলারোয়া থানায় ৭ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, শ্যামনগর থানয় ১১ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

নওগাঁয় বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে বিএনপির ৩৪ জন এবং জামায়াতের ২১ জন।

নওগাঁ সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামিম রেজা, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মান্নান, রানীনগর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ডা. আনজির হোসেন, জামায়াতের ফিরোজ হোসেন ও একডালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী রয়েছেন।

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাব্যাপী এ অভিযানে গ্রেফতারদের মধ্যে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মী রয়েছেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ৮ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ২ বিএনপি এক জামায়াত, কোটচাঁদপুর থেকে ১০টি ককটেলসহ ৭ জামায়াত ও মহেশপুর থেকে ৭ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ছাত্রদল কর্মীসহ জামায়াত শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com