সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন ।

প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন ।

আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা
অধ্যাপক আলিমউল্যা মিয়ানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক
১০ মে, ২০২১ ২১:২২

অধ্যাপক আলিমউল্যা মিয়ানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
Shareঅ+অ-

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার (১০ মে), সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ড.আবদুর রব এর সভাপতিত্বে বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির চেয়ারম্যান জুবের আলিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ড. মিয়ানের সাবেক সহকর্মী ও শুভাকাংক্ষীরা বক্তব্য রাখেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক, কর্মকর্ত্‌ কর্মচারি এবং অ্যালামনাইদের অংশগ্রহনে ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়।আলোচনায় আইইউবিএটির উপাচার্য,রেজিস্টার,বিভিন্ন বিভাগের ডিন,চেয়ার,ডিরেক্টর,কো-অর্ডিনেটর,শিক্ষক,কর্মকর্তা কর্মচারী, অ্যালামনাইগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,অধ্যাপক ড. মিয়ান ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শিক্ষাদানে নিজেকে নিবেদিত রেখেছিলেন। জন্ম থেকে যে পারিবারিক আদর্শে তিনি বড় হয়েছেন তা তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে।অর্থের অভাবে দেশের কোন মেধাবী ব্যাক্তি যেন উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না থাকে সেই উদ্যোগে কাজ করে গেছেন জীবনের শেষ সময় পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com