শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সাশ্রয়ী মূল্যে ফোরজি হ্যান্ডসেট দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান

সাশ্রয়ী মূল্যে ফোরজি হ্যান্ডসেট দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান

কালের খবর প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ফোন ব্যবসায়ীদের সাশ্রয়ী মূল্যে ফোরজি সমর্থিত হ্যান্ডসেট দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)-এর নেতৃবৃন্দ সম্প্রতি মোস্তাফা জব্বার -এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশকে আমদানিকারক থেকে উৎপাদনকারীতে রূপান্তর করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার প্রণোদনাও ঘোষণা করেছে।
তিনি সরকারি এসব সুবিধা গ্রহণ করে বিশ্বের নামকরা ব্র্যান্ডের হ্যান্ডসেট বাংলাদেশে তৈরি ও রপ্তানি করার পরামর্শ দেন। বিএমপিআইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, ২০১৮ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট উৎপাদন করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার আইএমইআই নিবন্ধনের কাজ শুরু করেছে, যার ফলে দেশে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ হবে। বিএমপিআইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, বিএমপিআইএ এরই মধ্যে নিজস্ব ব্যয়ে বিটিআরসির সঙ্গে এনওসি অটোমেশন ও আইএমইআই ডাটাবেজ প্রকল্পের কাজ শুরু করেছে।
বিএমপিআইএ’র সভাপতি রুহুল আলম আল মাহবুব ও সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ ডিজিটাল বাংলাদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে মোবাইল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com