শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
টঙ্গীতে লকডাউনের সুযোগে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা! কালের খবর

টঙ্গীতে লকডাউনের সুযোগে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা! কালের খবর

জানা গেছে, একটি পক্ষ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলমান লকডাউনের সুযোগ নিয়ে জমি দখল করতে গেলে এ উত্তেজনার সৃষ্টি হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোাতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকার মিছিল আলী ও আরব আলীদের মধ্যে দীর্ঘ দিন ধরে দেওয়ানী আদালতে মামলা চলছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার আরব আলীর লোকজন কয়েক দফায় জমি দখলের চেষ্টা করলে অপরপক্ষ বাধা দেয়।

এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অবশেষে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিছিল আলী জানান, তাদের ৭৪ শতাংশ পৈত্রিক জমি আরব আলী সম্পূর্ণ অবৈধভাবে ও জোরপূর্বক দখলের চেষ্টা চালালে তারা আদালতের শরণাপন্ন হন; যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন আছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে এবং লকডাউনে স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে যাওয়ার সুযোগ নিয়ে আরব আলীর ছেলে শহীদ ও নাতি বিপ্লব ভাড়াটে সন্ত্রাসী নিয়ে কয়েক দফা জমি দখলের চেষ্টা চালায়। প্রতিবারই তারা জবর দখল প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে জমি দখলের অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম বলেন, ‘জোরপূর্বক জমি দখলের কোনো ঘটনা ঘটেনি। বরং আমাদের পুরনো নকলকূপ নষ্ট হয়ে যাওয়ায় ওই জমিতে নতুন করে একটি নলকূপ স্থাপনের কাজ শুরু করলে মিছিল আলীর লোকজন গিয়ে বাধা দেয়।’

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয়পক্ষকেই শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com