রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু উদ্ধার, আটক ৩। কালের খবর

সখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু উদ্ধার, আটক ৩। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর )টাঙ্গাইল, কালের খবর : সখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু জোনায়েদকে উদ্ধার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর রাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ঘরের সিধঁ কেটে মায়ের মুখে গামছা বেঁধে শিশু জোনায়েদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির মূল রহস্য এবং শিশুটিকে উদ্ধার করতে পুলিশ মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোররাতে দেলদুয়ারে উপজেলা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধার করে এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য জানা যাবে। আটককৃতদের নাম পরে জানানো হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার শোলা প্রতিমা গ্রামের ট্রাক ডাইভার আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাতে সিধঁ কেটে ঘরে ঢুকে দুইজন দুর্বৃত্ত। পরে কল্পনা আক্তারের মুখে গামছা বেঁধে আড়াই মাস বয়সী জোনায়েদকে অপহরণ করে নিয়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com