বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিদ্ধিরগঞ্জ আ.লীগ নেতা হাজী ইয়াছিন মিয়া টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত । কালের খবর

সিদ্ধিরগঞ্জ আ.লীগ নেতা হাজী ইয়াছিন মিয়া টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত । কালের খবর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

টিকা নেওয়ার একদিন পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬৭) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকার এভারগ্রীন হাসপাতালের (সাবেক এ্যাপোলো) আইসিওতে চিকিৎসাধীন আছেন। এর আগে ২৫ মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।

তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি কালের খবরকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইয়ার হোসেন মাসুম।

তিনি বলেন, গত ২৫ মার্চ করোনার টিকা নেওয়ার একদিন পর থেকেই হাজী ইয়াছিন মিয়া সর্দি ও জ্বরে আক্রান্ত হন। সাধারণ জ্বর, ঠাণ্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত ২৭মার্চ তিনি করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট পাওয়ার পর পরই তিনি ঢাকার এভারগ্রীন হাসপাতালের আইসিওতে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দুর্বল। এছাড়াও ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যাবে।

হাজী ইয়াছিন মিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বোনের ছেলে রহমত উল্লাহ।

২০২০ সালে করোনার প্রকোপ শুরু হলে নিজ এলাকার মানুষকে সচেতন করা, অসহায়দের মাঝে খাবার বিতরন, নগদ অর্থ প্রদানসহ নানারকম মানবিক কার্যক্রম পালন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com