শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জনসমুদ্রে পরিনত নয়াপল্টনে মওদুদ আহমদের জানাজায়। কালের খবর

জনসমুদ্রে পরিনত নয়াপল্টনে মওদুদ আহমদের জানাজায়। কালের খবর

কালের খবর ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদের জানাজায় দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল এগারোটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রখ্যাত এই আইনজীবীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা পৌনো এগারোটায় ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ নিয়ে আসা হয় নয়াপল্টন কার্যালয়ের সামনে। বেলা এগারোটায় জানাজা শেষ হয়। জানাজা শেষে প্রিয় নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টনের জানাজায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নয়াপল্টনে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে লাশ নেয়া হবে মওদুদ আহমদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে।

নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে নামাজে বেলা আড়াইটায় তৃতীয় জানাজা এবং বিকাল ৪ টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বিকেল সাড়ে ৫টায় মানিকপুর কোম্পানিগঞ্জ নিজ বাসভবনের সামনে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই শায়িত হবেন প্রবীণ এই রাজনীতিক।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জন্য মওদুদ আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় বিএনপি, নাগরিক ঐক্য, জাগপা, এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মওদুদ আহমেদ লাশে ফুলের শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে মওদুদ আহমেদ মরদেহ ফুলের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপার একাংশের সভাপতি লুৎফর রহমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, জাতীয় পার্টির চেয়ারম্যান মস্তফা জামাল হায়দার প্রমুখ। কেন্দ্রীয় শহীদ মিনারে মওদুদ আহমেদ মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষ হলে বেলা ৯ টা ৫০ মিনিটে জানাযার জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি নূরুজ্জামান ননী, বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু, শওকত মাহমুদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সহস্রাধিক আইনজীবী অংশ নেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ মওদুদ আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com