শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মশক নিধন পদ্ধতি আধুনিকায়ন করতে চেষ্টা করছি : আতিক

মশক নিধন পদ্ধতি আধুনিকায়ন করতে চেষ্টা করছি : আতিক

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ঢাকা উত্তর সিটি করেপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশক নিধন অভিযান চলছে। ফুটপাতের নিচে যেসব ড্রেন আছে, সেসবের মুখ পলিথিন দিয়ে আটকে সেখানে ফগিং করা হচ্ছে। লেকের পাড়গুলোতে লার্ভিসাইড ছেটাতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করছি। আমাদের কোন বিরতি নেই। মশক নিধন পদ্ধতির আধুনিকায়ন করতে চেষ্টা করছি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকার গুদারাঘাটে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে ওষুধ ছেটাতে আমরা ড্রোনের মাধ্যমে পাইলটিং করছি। এই ড্রোন ব্যবহারের সময় যে ড্রপলেট পড়বে আশা করি সেটা কার্যকর ভূমিকা পালন করবে। যদি কার্যকর ভূমিকা পালন না করে তাহলে সেটা ব্যর্থ হবে।
তাই আমাদের স্বাস্থ্য বিভাগ এই পাইলটিংয়ের বিষয়ে কীটতত্ত্ববীদদের সাথে নিয়ে কাজ করছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com