শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে ভাতিজার ফালার আঘাতে চাচার মৃত্যু। কালের খবর

শাহজাদপুরে ভাতিজার ফালার আঘাতে চাচার মৃত্যু। কালের খবর

নয়ন ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নিহত হয়েছেন চাচা ভূট্টো মোল্লা (৪০)। শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ভূট্টো মোল্লা ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে। রবিবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন, নিহত ভূট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শ্রিমতি বেগম এবং ভাতিজা বৌ আরিফা খাতুন।

নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মৃত বনো মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা এবং ভূট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবার অন্যান্য সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফালা দিয়ে চাচা ভূট্টোকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিক্যালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে মারামারি ঠেকাতে গিয়ে বনো মোল্লার আরেক ছেলে নবীরুল এবং ভূট্টোর স্ত্রী গুরুতর আহত হন। ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নবীরুলের একটি চোখ উপড়ে গেছে বলে জানা যায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com