শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে অবৈধ অটোরিকশার চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত । কালের খবর

নবীনগরে অবৈধ অটোরিকশার চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত । কালের খবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :

অটোরিকশার চাপায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী। ছবি-বার্তা বাজার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ইয়ামিন (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৬ মার্চ) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামে দানু মোল্লার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নাজিমউদ্দীন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইয়ামিন মিয়া ধরাভাঙা গ্রামের অলি উল্লাহ’র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তার বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় সলিমগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলে ইয়ামিনের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অদক্ষ ও কিশোর অটোরিকশা চালকদের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা। এতে মৃত্যুর পাশাপাশি অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর তেমন অভিযান নেই। ফলে সড়কে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চালকরা।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নাজিমউদ্দীন বার্তা বাজারকে জানান, তার বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com