শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুড়িগ্রামে স্ত্রীর নির্যাতন মামলায় প্রধান শিক্ষক আটক। কালের খবর

কুড়িগ্রামে স্ত্রীর নির্যাতন মামলায় প্রধান শিক্ষক আটক। কালের খবর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কালের খবর :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ । রবিবার বিকালে উপজেলা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই প্রধান শিক্ষকের নাম মোঃ খালেকুজ্জামান ডিউক (৫০)। তিনি উপজেলার আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফ মাষ্টারের ছেলে এবং রামপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ওই প্রধান শিক্ষকের স্ত্রী লালমনিরহাট জেলার নয়ারহাট এলাকার জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুক্তা জানান, ২০০২ সালের এপ্রিল মাসে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। সংসার জীবনে প্রায় সময় স্বামী যৌতুকের জন্য তাকে অমানুষিক নির্যাতন করতো। বাধ্য হয়ে তিনি তৎকালীন শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। কিন্তু তাতে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেলে সন্তানদের নিয়ে বাপের বাড়ী চলে যান । এক পর্যায়ে ১৯/০২/২০১৯ ইং তারিখ লালমনিরহাট জর্জ আদালতে নিজে বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার ওয়ারেন্ট মুলে রবিবার ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন বলেন, বিষয়টি শুনেছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্ছা নেয়া হবে।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আনসার ওই প্রধান শিক্ষককে আটকের বিষয় নিশ্চিত করে জানান, সোমবার সকালে আটক আসামীকে জেল হাজতে পাঠানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com