শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নান্দাইলে নির্মাণাধীন ৪টি দোকান ঘর ভাংচুরের অভিযোগ। কালের খবর

নান্দাইলে নির্মাণাধীন ৪টি দোকান ঘর ভাংচুরের অভিযোগ। কালের খবর

মো: গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর  :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের রসূলপুর বানিজ্য বাজারে মোছাঃ নাজমুন্নাহার নামে এক নারীর ৪টি নির্মাণাধীন দোকান ঘর ভাংচুর করা হয়েছে। সেই সাথে দুর্বৃত্তরা দোকানের টিনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার নাজমুন্নাহার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের স্কুল শিক্ষক ফজলুল করিমের স্ত্রী নাজমুন্নাহার ওই বাজারে ৯ শতাংশ জায়গার উপর টিনসেটের দোকান ঘর নির্মাণ শুরু করেন। গত ০২ ফেব্রুয়ারি গভীর রাতে স্থানীয় মোঃ নজরুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল হক(৫৩) এর নেতৃত্বে একদল লোক তার দোকান ভাংচুর ও নির্মাণাধীন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ৯৯৯ এ কল দিলে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও কিছু টিন জব্দ করে। নাজমুন্নাহার জানান, পূর্ব শুত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে
দোকানপাট ভাংচুর করে নিয়ে যায। তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ আমাকেসহ আমার স্বামী ও স্বাক্ষীদের প্রাণনাষের হুমকি দিচ্ছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com