শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জনদুর্ভোগ-নবীনগরে বড় বাজার রাস্তা দখল করে ফলপট্টি। কালের খবর

জনদুর্ভোগ-নবীনগরে বড় বাজার রাস্তা দখল করে ফলপট্টি। কালের খবর

জনদুর্ভোগ-নবীনগরে বড় বাজার রাস্তা দখল করে ফলপট্টি।
রাস্তা খালি করার নির্দেশ,৭টি মামলায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা।

নবীনগর প্রতিনিধি,  কালের খবর  :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদর এলাকার বড় বাজার রাস্তাটি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে দখল করে ফলের ব্যবসা করে আসছে স্থানীয় কিছু ফলব্যবসায়ী। এতে জনদুর্ভোগসহ চলাচলের মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়ে আসছিল। এ-জনদুর্ভোগ লাঘবে মঙ্গলবার (০২/০২) প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট কোনাঘাট ও সোহাতা এলাকায় ঔষদের দোকান ও ষ্টেশনারী দোকানে অভিযান চালিয়ে ৭টি মামলায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা,কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পৌর সদর এলাকার বড় বাজার রাস্তার মধ্যে বিদ্যমান ফলের দোকান বৃহসপতিবার সন্ধ্যার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক,অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন,সম্পাদক আশরাফুল ইসলাম জনিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com