বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলো গার্মেন্টস কর্মী ফারুক। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলো গার্মেন্টস কর্মী ফারুক। কালের খবর

কালের খবর রিপোর্ট :

কথায় বলে “শখের তোলা আশি টাকা”। সেই কথা মাঝে মাঝে বাস্তবেও রুপ নেয়। এমনটাই ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।

দরিদ্র পরিবারের সন্তান। চাকরি করেন গার্মেন্টসে। তারপরও বিয়ে করেছেন হেলিকপ্টারে চড়ে। সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন।

আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্নপূরন করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।

শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকাপ্টার করে বিয়ে করতে গেছেন। হেলিকপ্টারের বর দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভীড় করেন।

কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সাথে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে।

ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিলো নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। দাদার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com