বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

মোঃ হাবিবুর রহমান সবুজ, শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি, কালের খবর :

গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, সাংবাদিক আবু বক্করের উপর হামলার প্রতিবাদে, আজ শ্রীপুরের মাওনা চৌরাস্তায়, ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে, এক মানববন্ধন আয়োজন করে শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থা। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ইকবাল, সঞ্চালন করেন, শ্রীপুর সাংবাদিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান,
এতে বক্তব্য রাখেন শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংস্থার ও ফোরামের নেতৃবৃন্দ। এশিয়ান টিভির সাংবাদিক আবু বক্করের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই হামলার সাথে যারা জড়িত, এবং এই হামলার পিছনে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকরা কারোই প্রতিপক্ষ নয়। সাংবাদিকদের লেখনীর মধ্যে দিয়ে সমাজের নানান ধরনের অসংগতি উঠে আসে। সত্যকে তুলে ধরলে, লেখাটি কারো বিপক্ষে যেতেই পারে। এই সত্য তুলে ধরার জন্য, সাংবাদিক সমাজের উপর হামলা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। মানববন্ধনে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আবদুল মালেক, সাংবাদিক সিহাব খান, সময় সংবাদের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান সবুজ ঢালী, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক উজ্জ্বল আহমেদ, সাংবাদিক রানা খান, রমজান আলী, সাংবাদিক সোহাগ রানা, সহ শ্রীপুর ও গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংস্থার, ইলেক্ট্রিক, প্রিন্ট, ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশ করার জেড়ে, সাংবাদিক আবু বক্করের উপর হামলা করে তার হাত ও পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com