শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সীতাকুণ্ডে কোন ভাবে থামছে না ডাকাতি বিপাকে এলাকাবাসী। কালের খবর

সীতাকুণ্ডে কোন ভাবে থামছে না ডাকাতি বিপাকে এলাকাবাসী। কালের খবর

মো: আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর :
সীতাকুণ্ডে এবার এক শিক্ষকের বড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের আলেকদিয়া এলাকায় গভীর রাত এ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩ টা পর্যন্ত বাড়িটিতে ডাকতির ঘটনা ঘটে। বাড়ির মেইন গেইট ভেঙে সংঘবদ্ধ ডাকাতরা ঘরে প্রবেশ করে। এরপর বাড়ির বাসিন্দাদের জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ভুক্তভাগী পরিবারসহ সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাে: ফজলুর রহমান জানান, প্রথমে ডাকাতরা বাউন্ডারি গেইট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। পরে মিনি গেইট ভেঙ্গে সিঁড়ি দিয়ে ২য় তলায় এসে মেইন দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে। ডাকাতরা আমার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। পরে ড্রয়ার থেকে ৪৫ হাজার টাকা নিয়ে নেয়। তারা বারবার আমার স্ত্রী-সন্তানের কাছে স্বর্ন কােথায় জিজ্ঞেস করতে থাকে। স্বর্ণ নেই বললে আলমারি ভেঙ্গে তছনছ করে ফেলে। ৭-৮ আটজনের ডাকাত দল মুখে মাফলার পেছিয়ে রাম দা, লম্বা ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

এব্যাপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মােরশেদ চৌধুরী জানান, ফাঁকা জায়গা হওয়াতে স্যারের বাড়িতে ডাকাতরা বার বার হানা দেয়। গতবছরও উনার বাড়িতে ডাকাতি হয়ছিল। বিষয়টি পুলিশকে জানানাে হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com