বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটি তাদের সহ্য হয় না : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । কালের খবর

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটি তাদের সহ্য হয় না : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । কালের খবর

এম আই ফারুক আহমেদ, ঢাকা, কালের খবর :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে বাংলাদেশ এগিয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। পদ্মাসেতু হয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। শেখ হাসিনা জাতির সামনে যে উন্নয়ন অগ্রগতির তথ্য প্রকাশ করেছেন, যা শুনে জাতি আশ্বস্ত হয়েছে, আশায় বুক বেঁধেছে, সেটি তাদের পছন্দ হচ্ছে না, সেটি নিয়ে সমালোচনা করছেন। বিএনপিকে অনুরোধ জানাবো, অন্ধের মতো এবং বধিরের মতো সরকারের সমালোচনা না করে আপনারা আত্মসমালোচনা করুন।
বিএনপির নেতা রিজভী আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন। আমি রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, আপনারা আইএমএফ, বিশ্বব্যাংক, জাতিসংঘ, ওয়ার্ল্ড মনিটরসহ দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়ুন।আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু আপনারা এই রিপোর্টগুলো পড়েন না। যেখানে দারিদ্র্য ছিল ৪১ শতাংশ, সেখানে আজ তা ২০ শতাংশের নিচে।

অতি দারিদ্র্য ২৪ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্টগুলো উনারা পড়েন না।
উনারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির এই রকম আচরণ করছেন।শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের ডাক্তারদের অনুরোধ জানাবো, বিএনপির নেতা রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীরসহ, যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এসএম জাকারিয়া হানিফ।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com