বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ডা. নজরুলের ‘ফ্রি ওষুধ’ সেবা

ডা. নজরুলের ‘ফ্রি ওষুধ’ সেবা

 দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই।  এমন পরিস্থিতিতে অনেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।  এসব মানুষের কথা বিবেচনা করে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ পৌঁছে দিচ্ছেন ডা. অধ্যাপক নজরুল ইসলাম।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক এ পর্যন্ত ১৮৮ জন রোগীকে ওষুধ পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছেন। একইসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ২৫০ জন রোগী শুধু চিকিৎসাপত্র নিয়েছেন।

 ডা. নজরুল বলেন, ‘কেউ কেউ নিজেরাই ওষুধ নিতে চাননি। আর ঢাকার বাইরের রোগীদেরকেও ওষুধ পৌঁছাতে পারিনি। তাদেরকেও শুধু চিকিৎসাপত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে যে যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করছে।  আমাদের এ কাজের মাধ্যমে অল্প কিছু মানুষও যদি উপকৃত হয় সে চেষ্টা করে যাচ্ছি।’

তার এই উদ্যোগের সঙ্গে রয়েছেন হাসপাতালের অধ্যাপক খাজা সাজেদ আনোয়ার, ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. এ এস এম রাফি।

বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ০১৭১২১৫৬৩২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com