বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা-৫ উপনির্বাচনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। কালের খবর

ঢাকা-৫ উপনির্বাচনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। কালের খবর

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, আলমগীর হোসেন, আকবর হোসেন ভুঁইয়া প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এমসি কলেজে নির্যাতনের শিকার হওয়া দম্পতির কোনো অনুনয় বিনয় তাদের মন গলাতে পারেনি। ঠিক আমরা যত কথাই বলি না কেন শেখ হাসিনা জনগণের মতামতের উপর কোনো কর্ণপাত করবে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সময় পাবনা-৪ ও জাতীয় নির্বাচনে যে খেলা খেলেছেন তা যদি ঢাকা-৫ এ দেখাতে আসেন তবে এই ডেমরা যাত্রাবাড়ী থেকে আপনাদের পতনের ডাক দেয়া হবে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। আমরা যদি একটা ধাক্কা দিতে পারি তবে এই সরকারের পতন হবে এবং তারা পালানোর জায়গা পাবে না।

১৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, আমার বিশ্বাস আগামী ১৭ তারিখ সব অন্যায়ের শৃঙ্খল ভেঙে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। মনে রাখবেন জনগনের স্রোতের সামনে বন্দুকের নল কখনো টিকেনি।

যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, উন্নয়ন শব্দটা আওয়ামী লীগ এত অপব্যবহার করেছে যে উন্নয়ন শব্দটা আওয়ামী লীগকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দিয়ে দিন। জনগণের কাছে উন্নয়নের কথা না বলে সালাহউদ্দিন আহমেদের কর্মগুলো মানুষের কাছে পৌঁছে দিন।

আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, একদিকে করোনাভাইরাস আরেক দিকে আওয়ামী ভাইরাসে মানুষের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। হযরত শাহজালাল (রহ.) পবিত্র ভূমি আজ কলঙ্কিত করেছে মুজিববাদী ছাত্রলীগের সোনার সন্তানেরা। স্ত্রীকে তার স্বামী পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিল কিন্তু সেখানে কি ঘটল তা বলতেও লজ্জা লাগে।

তিনি বলেন, ঢাকা-৫ এ দেশনেত্রী এমন একজনকে প্রার্থী করেছেন যাকে এই অঞ্চলের প্রতিটি মানুষ চিনেন। শিল্পী যেমন তার রংতুলি দিয়ে ছবি আঁকে ঠিক তেমনি তিনি এ এলাকাকে সাজিয়েছেন। বিএনপি কথা বলে কম কাজ করে বেশি। তাই নির্বাচনে আমাদের বেশি কথা বলতে হবে না। কারণ তার উন্নয়ন তার পক্ষে কথা বলবেন। সুষ্ঠু ভোট হলে সালাহউদ্দিন আহমেদের ব্যালেট বাক্সে ভোটের অভাব হবে না। ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন এ ভোট এ ভোট ধর্ষকের বিরুদ্ধে, খুন, গুম হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ভোট। শত বাধা উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেয়ার মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ করবেন।

এর আগে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীক পান।

এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com