বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় এসেছে ঝিনাইদহের সেই মেধাবী তিন বান্ধবী। কালের খবর

ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় এসেছে ঝিনাইদহের সেই মেধাবী তিন বান্ধবী। কালের খবর

 সাঈদুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর :
ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় এসেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেই মেধাবী তিন বান্ধবী। বুধবার রাতে যশোর শিক্ষাবোর্ড প্রকাশিত এস এস সি বৃত্তি ফলাফলে তিন বান্ধবী রুবাবা জামান, অর্পিতা মজুমদার ও তিথি বিশ্বাস ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তারা তিন জনই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পাশ করেছে। এসএসসিতে তিন জনই গোল্ডেন এ প্লাস পেয়েছিল।
রুবাবা জামান মৃত মিরুজ্জামান ও শিক্ষক পারভিন খানের মেয়ে, অর্পিতা মজুমদার ডা. প্রফুল্ল কুমার মজুমদার ও শ্রীলেখা মজুমদারের মেয়ে, তিথি বিশ্বাস, শিক্ষক তরুন বিশ্বাস ও কমলা রানী কবিরাজ’র মেয়ে।
জেএসসি পরিক্ষায়ও তারা গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এছাড়া ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত ৩য় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছিল। আগামীতে যাতে এ সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com