বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শুভ কাজের মানুষ, মানবিকতায় অতুলনীয় এএসপি স্বাগতা। কালের খবর

শুভ কাজের মানুষ, মানবিকতায় অতুলনীয় এএসপি স্বাগতা। কালের খবর

করোনাভাইরাস প্রতিরোধে একজন সম্মুখযোদ্ধা হিসেবে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বাগতা ভট্টাচার্য্য মৌ। পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে প্রথমে ঢাকায় সিআইডিতে দায়িত্ব পালন করেন। ছয় মাস আগে ময়মনসিংহের ত্রিশাল সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। তখন থেকেই নারীবান্ধব কর্মকর্তা হিসেবে এবং করোনা প্রতিরোধে একজন সম্মুখযোদ্ধা হিসেবে সফলতা দেখিয়েছেন। লকডাউন চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনকালে নিজের গাড়ি দিয়ে প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বেদেপল্লী, নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা, রিকশা-ভ্যানচালকদের নগদ অর্থ দিংে বাড়িতে অবস্থান করার উদ্যোগ নেওয়াসহ নানা কাজে প্রসংশা কুড়িয়েছেন। অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে তাঁর অবিরাম ছুটে চলা, মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সকাল থেকে মধ্যরাত অবধি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। ময়মনসিংহ রেঞ্জে যোগদানের পর নারী জাগরণে কাজ করতে গিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। লেডিস রানিং গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তুলে ময়মনসিংহের সব বয়সী নারীদের ব্যায়াম ও শরীরচর্চার প্রশিক্ষণ দিচ্ছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও সচেতনতার জন্য কাজ করছেন।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com