মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
শৈলকুপা উপজেলার ইউএনও সাইফুল ইসলামের সফলতার ১ বছর। কালের খবর

শৈলকুপা উপজেলার ইউএনও সাইফুল ইসলামের সফলতার ১ বছর। কালের খবর

 মনিরুজ্জামান মনির, শৈলকুপা প্রতিনিধি-,কালের খবর :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আজ ২৯ জুলাই ২০২০ ইং ১ বছর পূর্ণ হলো। তিনি শিক্ষাখাতে অবদানের জন্য ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ২০১৯ সালে নির্বাচিত হন। বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও শৈলকুপার মানুষের নজর কেড়েছেন। শৈলকুপাতে যোগদানের পর পরই ভূমি অফিস দালাল মুক্ত করে পাল্টে দেন শৈলকুপার চিত্র। মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার সরব উপস্থিতি জনগনের মধ্যে ব্যপক সাড়া ফেলে। রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নিজ উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে করোনা সহায়তা তহবিল গঠন, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মৃত ব্যক্তির আনা নেওয়া ও লাশ পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স মেরামত বাবদ করোনা সহায়তা তহবিল থেকে ২ লক্ষ টাকা প্রদান, দাফন কমিটি করে তাদের অর্থের ব্যবস্থা করা, আদিবাসীদের জন্য উন্নত মালামাল দিয়ে ঘর তৈরী, কিশোরী ক্লাব উদ্বোধন, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোন বিষয়ে আর্থিক সহায়তা প্রদান, ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ১ বছর পূর্ণ করলেন। ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে শৈলকুপার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল স্টাফসহ প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com